বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে

আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:৫১ পিএম


বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে
সোহেল তাজ। ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন, সম্ভবত বুধবার ঘটেছে। 

তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। কেবল বলেছেন, সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি।

২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে তিনি পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 

পরে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। 

এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে, ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয়।

পরে তিনি অভিযোগ করেন, তার পথে ‘নানা রকম বাধা সৃষ্টি’ করা হচ্ছে এবং তার ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছে। এসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত। 

এরপর কখনই আর রাজনীতিতে জড়াননি তাজউদ্দীনপুত্র। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission