ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৮:০৮ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

মঙ্গলবার (১৪ জুলাই) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে জাতীয় যুব নীতি-২০১৭ হালনাগাদকরণের লক্ষ্যে আয়োজিত ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ে মোহাম্মদপুর থানার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আরও পড়ুন

হেপাটোসেলুলার কার্সিনোমা বিষয়ক জাতীয় সেমিনার
বেলা ১১টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬ উপলক্ষে হেপাটোসেলুলার কার্সিনোমা বিষয়ক জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সেমিনারে লিভার ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা ও লিভার প্রতিস্থাপনভিত্তিক চিকিৎসার সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হবে।

সংস্কৃতিমন্ত্রীর কর্মসূচি
দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission