‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগানে এবার ঢাকায় বিক্ষোভ

আরটিভি নিউজ

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ , ০৬:১৫ পিএম


শাহবাগ
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ‘চকবাজার স্টাফ সমিতি সংগঠন’-এর ব্যানারে শ’খানেক যুবক এ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা ‘দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই’ এই স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ে সমবেত হন। তাদের দাবি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং আশপাশের জেলা নিয়ে গঠন করতে হবে নতুন ‘নোয়াখালী বিভাগ’।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীদের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে নোয়াখালী অঞ্চলের মানুষ প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত। স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে নোয়াখালী বিভাগ গঠন সময়ের দাবি।

অন্যদিকে, নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে প্রবাসীরাও সোচ্চার হয়েছেন। সম্প্রতি ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি ইতালি শাখা’। সংগঠনের আহ্বায়ক আব্দুল মান্নান হীরা ও সদস্যসচিব সাংবাদিক জায়দুল হক সোহেলের নেতৃত্বে স্মারকলিপিটি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এদিকে সরকার নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠনের পথে রয়েছে ফরিদপুর ও কুমিল্লা। গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন বিভাগ এবং দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই সিদ্ধান্তের পর থেকেই নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জোরালো হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত না করে স্বাধীন প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা দিতে হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission