রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসায় মো. সিফাত (১৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চৌরাস্তা ঝিলপাড় এলাকা থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহত সিফাতকে নিয়ে আসা চাচাতো ভাই ওসমান বলেন, সিফাত একটি কলেজের ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। বাসায় অতিরিক্ত মোবাইল ব্যবহার করায় ওর মা বকাঝকা করে। মায়ের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ




