রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (১৪ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মুজাহিদ (১৯), রিপন (৩৪), সাদ্দাম (১৯), সুমন (২৯), শরিফ (৩০), তৌসিফ হোসেন (২৪), আব্দুল আল মামুন (২২), রবিউল (২৪), আরাফাত হোসেন তুহিন (২৪), ইলিয়াস হোসেন মিরাজ (৩১), ডালিম ভুঁইয়া (৫০), ফুয়াদ (২৪), বন্ধন (২০), সামসাদ (২৫), ইকরাম তোতা (৫৫), ইমরান (৩৮), আজাদ (২৮), ফয়সাল (২৮), আরিফ হোসেন (৪৫), আক্তার হোসেন কাল্লু (৪৫), শাকিল শিকদার (২৫) ও মমিন (২৪)।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/আইএম




