ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৭:৪৭ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইডিবি)। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

শনিবার (১৫ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

রিজভীর কর্মসূচি
শ্যামলী পিসি কালচার হাউজিংয়ে বেলা সাড়ে ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেতার শিল্পী আফরোজা নিজামীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সালাহউদ্দিন আহমদের কর্মসূচি
বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ‍্যানে খতমে নবুয়াত মহাসমাবেশে প্রধান বক্তা থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ঢাকা মহানগরী ও উপজেলা এলাকার ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

সকাল ১০টায় কেরানীগঞ্জের আটি বাজার দড়িপাড়ায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।  

তথ্য উপদেষ্টার কর্মসূচি
বিকেল ৩টা থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে ‘গণতন্ত্র বিনির্মাণে নারী: আমরা কী পেলাম’ শিরোনামে একটি রাউন্ড টেবিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission