ঢাকায় ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ১২:৫৮ পিএম


ঢাকায় ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি
ডিএমপির লোগো।

রাজধানীতে গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছ ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপপুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে, বলেও জানান তালেবুর রহমান।

উপপুলিশ কমিশনার আরও বলেন, এখনও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission