ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

আরটিভি নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০৩:৫২ পিএম


ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন জাহান খাদিজার (২৫) রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শারমীন জাহান খাদিজা (২৫) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে।

গ্রেপ্তারকৃত ফাহিম আল হাসান (২২) কুমিল্লার মুরাদনগর উপজেলার খুইরুল গ্রামের মো. হানিফ সরকারের ছেলে এবং ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে পাঁচ দিনের রিমার চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, রোববার (১৫ মার্চ) বিকেলে  সাভারের পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার চতুর্থ তলা ভবনের নিচ তলা থেকে ওই শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে সাভারের অ্যানা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission