ভোরের আলোয় স্পষ্ট হলো কড়াইল বস্তির আগুনের ক্ষত

আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০৮:৫৩ এএম


ভোরের আলোয় স্পষ্ট হলো কড়াইল বস্তির আগুনের ক্ষত
ছবি: সংগৃহীত

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ আগুনের ক্ষতচিহ্ন। সারারাত আগুনের সঙ্গে প্রাণপণে লড়াই করে বেঁচে যাওয়া মানুষগুলো সকালে ফিরে দেখেছেন—তাদের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে অনেক পরিবার।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সরেজমিনে দেখা গেছে, খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। নিজেদের ঘরের ধ্বংসস্তূপে ফিরে অনেকে চেষ্টা করছেন—সামান্য যা অবশিষ্ট আছে তা উদ্ধার করতে।

বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা জানান, চারদিকে কংক্রিট ছাড়া যেন আর কিছুই অবশিষ্ট নেই। ভয়াবহ আগুন প্রায় সবকিছুই শেষ করে দিয়েছে। 

বিজ্ঞাপন

ক্ষতিগ্ৰস্তদের অভিযোগ, পাওয়া সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল—যার কারণে সামনে কীভাবে দিন চলবে তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা।

এর আগে, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বস্তির ঘিঞ্জি এলাকা এবং পানির সমস্যা থাকায় আগুন নেভানোতে বেশ বেগ পেতে হয়েছে। তবে ১৯টি ইউনিট কাজ করেছে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীদের বেশ বেগ পেতে হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় কমিটি এখনও আগুন লাগার প্রকৃত কারণ জানাতে পারেনি।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission