ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভূমিকম্প: দেশের উত্তর-পূর্বাঞ্চল ঝুঁকিপূর্ণ, করণীয় কী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত

দেশের উত্তর ও পূর্বাঞ্চলে সর্বোচ্চ সাত মাত্রার ভূমিকম্প সৃষ্টির সক্ষমতা রাখা ফল্ট লাইনগুলো এখন বড় আতঙ্কের কারণ। অথচ দুর্যোগ মোকাবিলায় আইন থাকলেও নেই তার প্রয়োগ। তাই ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বাইরে তৃতীয় পক্ষের মাধ্যমে ভবন তদারকির কথাও বলা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ডিআরইউতে পেশাজীবী সংগঠন পেপার্স আয়োজিত ‘ভূমিকম্প: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব পরামর্শ দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশে ৭ বা তার কাছাকাছি মাত্রার ভূমিকম্প হওয়ার ফল্ট রয়েছে। দেশের উত্তর আর পূর্বাঞ্চল ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

মাটি কেমন এবং জনবসতি কতটা- এর ওপর ভূমিকম্প কত গভীরতায় হবে তা নির্ভর করে জানিয়ে তিনি বলেন, আতঙ্কিত না হয়ে সচেতন হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। বিল্ডিং কোড, রুলস রেগুলেশন ইমপ্লিমেন্টের জন্য জনগণকে সচেতন হতে হবে।

বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক স্থপতি ড. খন্দকার সাব্বির আহমেদ বলেন, ভূমিকম্প মোকাবিলায় বিল্ডিং কোড রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে। এক্ষেত্রে সরকারের সম্পৃক্ততা প্রয়োজন। এছাড়া এ আই ব্যবহার করে এখন ভূমিকম্প আগে থেকে অনুমান করা সম্ভব।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউক নিজেই ছাড়পত্র দিচ্ছে, নকশার অনুমোদন দিচ্ছে তাই নির্মাণের সামগ্রিক প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাজউকের উপর নির্ভরশীল না হয়ে তৃতীয় পক্ষ নিয়োগ করতে হবে।

নিয়ম মেনে ভবন নির্মাণের ক্ষেত্রে সামগ্রিকভাবে রাজনৈতিক সঠিক দিকনির্দেশনা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে বেশি বিনিয়োগ করা হয়। কিন্তু ভবন নির্মাণে সেই বিনিয়োগ দেখা যায় না।

আরও পড়ুন

ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের পরামর্শ দিয়ে এই অধ্যাপক বলেন, ভূমিকম্পের সময় ভবনের কোথায় থাকতে হবে তা নিয়ে সচেতন হতে হবে। ইঞ্জিনিয়ার এবং স্থপতিদের যথোপযুক্ত ট্রেনিং দিতে হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু
ঢাকার রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে (৭২) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
শনিবার (১৭ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (১৭ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা, দেশপ্রেম ও মুক্তির চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মিলনায়তনে ‘আবর্তন’-এর নিবেদনে ‘চিরদিনের নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন; তিনি মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা, প্রেম ও স্বাধীনতার কবি। তার সাহিত্য ও সংগীত বাঙালির চেতনাকে যুগে যুগে আন্দোলিত করেছে। বর্তমান প্রজন্মের মাঝে নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক দর্শন ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার পরিধি আরও বিস্তৃত করতে হবে। তিনি বলেন, নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা আয়োজন। এসব কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নজরুলের সাহিত্য, সংগীত, দর্শন ও জীবনাদর্শের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, নজরুলের সৃষ্টিকে শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রজন্ম থেকে প্রজন্মে তা ছড়িয়ে দিতে হবে। তার সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নজরুলের জীবন ও কর্ম নিয়ে তরুণদের আরও বেশি গবেষণা, পাঠ ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।   আলোচনা সভা শেষে নজরুলের কবিতা, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।  অনুষ্ঠানে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতারা উপস্থিত ছিলেন। আরটিভি/এমএ
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
আরও পড়ুন
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
একের পর এক শক্তিশালী ভূমিকম্প, পৃথিবী কি আগের চেয়ে বেশি কাঁপাছে?
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি, সতর্কতা জারি