রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া ত্রিকোণ পার্কের ভেতর ঝোপের মধ্য থেকে সাতটি পেট্রোল বোমা ও চারটি ককটেলসহ বিপুল পরিমাণ নাশকতামূলক সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-২ সিপিএসসি ও র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে এসব উদ্দার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, অভিযানটি মোহাম্মদপুর থানার টাউনহল সংলগ্ন শহীদ পার্ক ও খেলার মাঠের বিপরীত পাশে অবস্থিত লালমাটিয়া ত্রিকোণ পার্ক এলাকায় পরিচালিত হয়। অভিযানে ৭টি পেট্রোল বোমা, ৪টি ককটেল, ৭০০ গ্রাম গান পাউডার, ৫০০ গ্রাম স্প্লিন্টার ও তারকাটা, ৪টি টেপ এবং ৭০০ মিলিলিটার পেট্রোল উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গান পাউডার, স্প্লিন্টার, তারকাটা ও টেপ দিয়ে অন্তত ২০–২৫টি ককটেল তৈরি করা সম্ভব বলে জানিয়ে র্যাব জানায়, দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এসব বিস্ফোরক সামগ্রী মজুত করে রেখেছিল। উদ্ধার করা পেট্রোল বোমা, ককটেল ও অন্যান্য আলামত র্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে বলেও জানাানো হয়।
আরটিভি/কেএইচ




