ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

এবার স্কিল ডেভেলপমেন্ট সেন্টার চালু করেছে হাফেজ্জী 

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি: সংগৃহীত

গাজা ও সুদানে যে সংস্থা মানবতার আলো জ্বালিয়ে রেখেছে, সেই একই সংস্থা এবার মনোযোগ দিয়েছে নিজের দেশের তরুণ প্রজন্মের দিকে। এবার হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) চালু করেছে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার।

হাফেজ্জীর মতে, বিশ্বের যেকোনো প্রান্তের মজলুম মানুষের পাশে দাঁড়ানো যেমন ফরজ, তেমনি নিজের দেশের বেকার যুবকটির হাতে হালাল রুজির পথ তৈরি করে দেওয়াও সমান দায়িত্ব।

সেই দায়িত্ববোধ থেকেই ইসলামী চেতনাপুষ্ট সংবাদমাধ্যম এমবিএ টাইমসের সঙ্গে হাত মিলিয়ে প্রতিষ্ঠিত হয়েছে একটি পূর্ণাঙ্গ স্কিল ডেভেলপমেন্ট সেন্টার।

সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেন, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে চিকিৎসাবঞ্চিত রোগীদের সেবা, স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারকে নিজের পায়ে দাঁড়ানোর পথ দেখানো, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য হুইলচেয়ার বিতরণ ও পুনর্বাসন সহায়তা, এবং মাদরাসাভিত্তিক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়া, সবকিছু মিলিয়ে হাফেজ্জী আজ বাংলাদেশের সবচেয়ে বহুমাত্রিক মানবসেবা প্রতিষ্ঠানগুলোর একটি।

আরও পড়ুন

স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো সাধারণ কম্পিউটার ট্রেনিং সেন্টার নয়, এটি একটি স্বপ্নকারখানা। এখানে শেখানো হচ্ছে ভাষা ও সাহিত্য, উপস্থাপনা কলা, সাংবাদিকতা, কম্পিউটার গ্রাফিক্স, ভিডিও এডিটিং এবং স্পোকেন ইংলিশ। কিন্তু শুধু কারিগরি দক্ষতা নয়, এখানে তৈরি হচ্ছে নৈতিক মানুষ, আদর্শিক নাগরিক এবং হালাল পথে জীবন গড়ার সাহসী প্রজন্ম।

উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল ফিলিস্তিনের গাজায় ধারাবাহিকভাবে মাঠপর্যায়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মানবিক সহায়তা নিয়ে কাজ করেছে সুদানেও। এ ছাড়াও দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য কাজ করছে সংস্থাটি। চিকিৎসা সহায়তা, নওমুসলিমদের সার্বিক পুনর্বাসন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, নলকূপ স্থাপন, মক্তব ও স্কুল প্রতিষ্ঠা, শীতবস্ত্র বিতরণ, রমজানের বাজার ও ঈদ উপহার বিতরণ করছে অসহায় মানুষদের মধ্যে। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির যে বিশাল মানবিক যাত্রা, তা আজ কেবল একটি সংস্থার পরিচয় নয়, এটি একটি জীবন্ত আন্দোলন, একটি অদম্য অঙ্গীকার এবং আলোকিত মানবতার পথে এক অবিরাম পদযাত্রা। তারই ধারাবাহিকতায় এবার ঢাকার তরুণদের স্বপ্ন দেখাচ্ছে সংস্থাটি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে হাতেনাতে ধরা ২ জন
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে হাতেনাতে ধরা ২ জন
রাজধানীতে জোড়া মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্র ধরে মিলল পরিচয়
রাজধানীর শাহবাগ থানা এলাকার পৃথক দুটি স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুরুষের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও এখন পর্যন্ত নারীর পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
রাজধানীতে জোড়া মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্র ধরে মিলল পরিচয়
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
এবার থানার ভেতরেই ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ ঘটনা ঘটে। 
এবার থানার ভেতরেই ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছন থেকে তাকে উদ্ধার করা হয়।
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
আরও পড়ুন
গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী
হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের
গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ, একসঙ্গে জানাজা
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা