ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০৮:২৭ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় নানা সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোন স্থানে কোন কর্মসূচি রয়েছে, তা জেনে নিলে সুবিধা হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা-

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সন্ধ্যা সাড়ে ৬টায় লেদার ইন্ডাস্ট্রি চেঞ্জমেকার অ্যাওয়ার্ডস-২০২৫: গালা নাইট সিরিমনি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিএনপির কর্মসূচি

ঢাকা-১৬ আসনে বিকেল ৩টায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হকের নেতৃত্বে রূপনগর থানা এলাকায় ‘নির্বাচনী গণসংযোগ ও মিছিল’ অনুষ্ঠিত হবে।

জামায়াতের কর্মসূচি

কেরানীগঞ্জের জনি টাওয়ার মোড়ে সকাল সাড়ে ৯টায় ঢাকা-৩ আসনের বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন এবং ঢাকা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম।

আরও পড়ুন

নির্বাচনী ছাত্র ও যুব সমাবেশ

ঢাকা-১১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিকেল ৪টায় মেরুল বাড্ডার ডি আই টি মাঠ প্রাঙ্গণে ছাত্র ও যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission