মাফ চেয়েও রেহাই পেল না হোসেন, কী ঘটেছিল?

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৭:১৭ পিএম


মাফ চেয়েও রেহাই পেল না হোসেন, কী ঘটেছিল?
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে লালবাগের শহীদ নগর ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম হোসেন (২৪)। তিনি মাদারীপুরের শাহ আলমের ছেলে ও বর্তমানে লালবাগ থানার শহীদ নগর ২ নম্বর গলিতে ভাড়া থেকে একটি চুড়ি কারখানায় কাজ করতেন।

বিজ্ঞাপন

নিহতের বোন সুরাইয়া বলেন, আমার ভাই একটি চুড়ি কারখানায় কাজ করতো। গতকাল আবির ও নীরবের মধ্যে একটা লাঠি নিয়ে ঝগড়া হয়। ওই এলাকার স্থানীয় আবির রোকসানার পোলা নামে পরিচিত। সেখানে আমার ভাই তাদের দুইজনের মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনা নিয়ে আবির অনেক ক্ষিপ্ত হয় এবং গতকাল রাতে তার কাছে আমার ভাই হোসেন মাফ চায়। পরে আজ বিকেল সাড়ে ৩টার দিকে আবির আমার ভাইকে গলিতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। খবর পেয়ে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ভাই আর বেঁচে নেই।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সাধারণ একটি ঘটনা নিয়ে আমার ভাইকে তারা এভাবে হত্যা করে ফেলল। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমার ভাইয়ের একটাই দোষ তাদের দুইজনের মধ্যে ঝামেলা লেগেছিল, সেটি সমাধান করার চেষ্টা করেছিল। পরে আবির আমার ভাইকে এভাবে ছুরিকাঘাত করে হত্যা করলো। সে ওই এলাকার স্থানীয় বাড়িওয়ালা এবং সে ছাত্রলীগ করায় গত এক বছর এলাকা থেকে পলাতক ছিল। কিছুদিন আগে আবার এলাকায় আসে। এসে আমার ভাইকে হত্যা করলো। 

বিজ্ঞাপন

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী গণমাধ্যমকে বলেন, ছুরিকাঘাতে এক যুবককে হত্যার খবর আমরা পেয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় যেই জড়িত হোক তাকে আইনের আওতায় আনা হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission