প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপি
সকাল ১০টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করবেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বেলা ১১টায় ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ডিএমপির প্রেস ব্রিফিং
দুপুর পৌনে ১২টায় রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় স্বামীসহ গৃহকর্মী গ্রেপ্তার প্রসঙ্গে প্রেস ব্রিফিং করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।
প্রধান বিচারপতি
দুপুর আড়াইটায় সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
আরটিভি/আইএম



