এবার ঢাকার আরও এক সড়ক অবরোধ মোবাইল ব্যবসায়ীদের

আরটিভি নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৮:০২ পিএম


এবার ঢাকার আরও এক সড়ক অবরোধ মোবাইল ব্যবসায়ীদের
ছবি: সংগৃহীত

ঢাকার বাড্ডা-কুড়িল সড়ক ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করে। এতে এ রুটের অন্যতম প্রধান সড়ক প্রগতি স্বরণি রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এদিকে আজ বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকার কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুঠোফোন ব্যবসায়ীরা। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষেরা চরম ভোগান্তিতে পরেছেন। 

বিজ্ঞাপন

অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী। তিনি বলেন, মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন

এর আগে, রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নেয় মোবাইল ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের দাবির মধ্যে আছে- মোবাইলের আমদানি শুল্ক কমানো, আমদানি শর্ত সহজ করা, এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ। আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু হতে যাচ্ছে। এতে আইএমইআই নম্বর ব্যবহার করা চুরি বা অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও ব্লক করা হবে।

ব্যবসায়ীরা দাবি করেছেন, এনআইআইআর সিস্টেম চালু হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তারা আরও দাবি করেন, নতুন নীতি নির্দিষ্ট একটি গোষ্ঠীর উপকার করবে এবং অতিরিক্ত শুল্কের কারণে ভোক্তা পর্যায়ে মোবাইল ফোনের দাম বাড়বে।

আরটিভি/এমএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission