রাস্তা বন্ধ করে প্রাচীর ও নিরাপত্তা গেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ , ১১:৫৬ এএম


রাস্তা বন্ধ করে প্রাচীর ও নিরাপত্তা গেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
রাস্তা বন্ধ করে প্রাচীর ও নিরাপত্তা গেট নির্মাণের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

নিরাপত্তার অজুহাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাস্তা বন্ধ করে প্রাচীর ও নিরাপত্তা গেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর ৭৫ নম্বর ওয়ার্ডের দাসেরকান্দিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মোহনা আবাসিক ভূমি কল্যাণ সমিতির সভাপতি শহিদুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারি মিয়া, সুজায়েত আলী, শাহাবুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 

বিজ্ঞাপন

বক্তারা বলেন, আফতাব নগর ইস্টার্ন হাউজিংয়ের একেবারে শেষের মাথায় দাসেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ট্রিটমেন্ট প্ল্যান্টটির গেট থেকে প্রায় ৫০০ ফুট দূরে দাসেরকান্দি নতুন ব্রিজ থেকে ডিএসটিপি প্রকল্প পর্যন্ত গত ২০২০ সালে ৩০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রাস্তাটি নির্মাণের ফলে এ এলাকায় বসবাসরত প্রায় লাখ লাখ লোকের যোগাযোগের নতুন ক্ষেত্র তৈরি হয়। 

আরও পড়ুন

বক্তারা অভিযোগ তুলে বলেন, সিটি করপোরেশনের রাস্তার মাঝখানে নিরাপত্তার অজুহাত তুলে প্রাচীর ও গেট নির্মাণ করা হচ্ছে। অথচ এ প্রাচীর নির্মাণের সেখানে কোনো প্রয়োজনীয়তাই নেই। প্রাচীর নির্মাণের ফলে এ এলাকার জনসাধারণ তাদের চলাচলের রাস্তাই হারিয়ে ফেলবে। বাধ্য হয়ে পারাপার হতে হবে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে।

বিজ্ঞাপন

সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারি মিয়া অভিযোগ করে বলেন, এ এলাকায় লাখ লাখ মানুষ বসবাস করছে। লোকজন এ রাস্তা দিয়েই বেশিরভাগ চলাচল করে। অর্থাৎ এ রাস্তা দিয়েই মেরাদিয়া আর আফতাবনগর গেট হয়ে রাজধানীর বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। এছাড়াও আরেক রাস্তা ত্রিমোহিনী গুদারাঘাটের ব্রিজ না থাকায় যোগাযোগ নেই। 

তিনি আরও বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি করপোরেশন, ওয়াসাসহ সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission