ঢাকা ও আশেপাশের এলাকার জন্য তিতাসের দুঃসংবাদ

আরটিভি নিউজ

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৫১ পিএম


ঢাকা ও আশেপাশের এলাকার জন্য তিতাসের দুঃসংবাদ
ফাইল ছবি

ঢাকা ও আশেপাশের এলাকাসহ নিজেদের অধিভুক্ত সমস্ত এলাকার গ্রাহকদের জন্য দুঃসংবাদ দিয়েছে তিতাস গ্যাস। রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ অত্যন্ত কম থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়েছে, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ জনিত কারণে বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস।

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission