সোমবার ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে ঢাকার যেসব এলাকায়

আরটিভি নিউজ

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:০৭ পিএম


সোমবার ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে ঢাকার যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসিন্দাদের জন্য জরুরি গ্যাস বার্তা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। পাইপলাইন প্রতিস্থাপন ও সংস্কার কাজের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) এলাকার একটি বড় অংশে দীর্ঘ ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে। মূলত দীর্ঘদিনের গ্যাস সংকট ও স্বল্পচাপ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক এবং রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় বিদ্যমান পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এই কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা উল্লিখিত এলাকায় সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে। 

বিজ্ঞাপন

বিশেষ করে গৃহস্থালি রান্নার কাজ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই সময়ের মধ্যে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। কাজ শেষ হওয়ার সাথে সাথেই পুনরায় গ্যাসের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিতাস নিশ্চিত করেছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য বিশেষ কারিগরি দল নিয়োজিত থাকবে। গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission