ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৫৭ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
জাতীয় প্রেসক্লাব। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সকাল সোয়া ৯টার দিকে সায়েদাবাদের ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম পরিদর্শন এবং মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করবেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সকাল ১০টায় মিরপুর-২ ডিএনসিসির ভান্ডার ও ক্রয় বিভাগের অফিসে মশক নিধন কার্যক্রম পরিদর্শন এবং মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত ও ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ডিএমপি কমিশনার
বেলা পৌনে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত প্রেস ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিজ্ঞাপন

বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
রমজান উপলক্ষে বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় র‍্যাব-২ এর নেতৃত্বে র‍্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিদফতরের ম্যাজিস্ট্রেট যৌথ মোবাইল কোর্ট পরিচালনা হবে।

আরও পড়ুন

নাগরিক সংলাপ
জাতীয় প্রেসক্লাবে দুপুর ১২টার দিকে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন, বাংলাদেশ’ শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করেছে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম।

আলোচনা সভা
পিলখানায় বিডিআর বিদ্রোহের নৃশংস ঘটনার বিচারের দাবি ও শহীদদের স্মরণে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি থাকবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকির।

ডা. শফিকুর রহমান
বিকেল সাড়ে ৪টায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মিরপুরে মনিপুর উচ্চবিদ্যালয়ে (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান বিরোধী দলীয় নেতা ও  জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission