ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ ঢাকায়

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:৩১ এএম
ছবি: সংগৃহীত

ইরান-ইসরাইল যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে।সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় আহমেদ আলীর মরদেহ দুবাই থেকে ঢাকায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ছালেহ আহমেদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়। তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করে আসছিলেন ছালেহ আহমেদ। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। সম্প্রতি ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে নিহত হন সালেহ আহমদ। তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামের মৃত সবর আলীর ছেলে।

স্বজনরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি আজমান শহরে বসবাস করছিলেন এবং সেখানে পানির গাড়ি চালাতেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালানোর সময় চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শহরটিতে আঘাত হানে। এতে সালেহ আহমদসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।

পরে আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালেহ আহমদকে মৃত ঘোষণা করেন। নিহত সালেহ আহমদের পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র