ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লকডাউনে দেখা এক দৃশ্য বদলে দেয় ছাত্রদল নেত্রী নওরীনের পথচলা

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেত্রী নওরীন

সময়টা ২০২০ সালের জুন মাস। করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে দেশে লকডাউন। রাজধানীর ধানমন্ডি রেড জোন এলাকা হওয়ায় সেখানে আরও কড়াকড়ি। অন্যান্য সবার মতো ছাত্রদল নেত্রী জান্নাতুল নওরীন উর্মিও তখন ঘরবন্দি। বইপড়া, টেলিভিশন দেখাই দৈনন্দিন রুটিন। এমন পরিস্থিতিতে সমাজের অসহায়-ছিন্নমূল মানুষ নিয়ে টেলিভিশনের একটি খবর উর্মির মনোজগতে ব্যাপক প্রভাব ফেলে, যা পরবর্তী জীবনে তার চিন্তাভাবনাকে আমূল পাল্টে দেয়।

খবরে নওরীন দেখতে পান- লকডাউন ঘোষণার পর শহর ফাঁকা হয়ে গেছে, প্রায় সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছেন। কিন্তু কিছু মানুষ এখনও ফুটপাতে রয়েছেন, কারণ তাদের যাবার জায়গা নেই, ফুটপাতই তাদের ঠিকানা। কিন্তু তারও চেয়েও বড় সমস্যা হচ্ছে ছিন্নমূল এসব মানুষ সাধারণত ভিক্ষা বা অন্যদের দেওয়া খাবারের ওপর নির্ভর করতেন। কিন্তু এখন রাস্তায় মানুষ না থাকায় তারা ভিক্ষা বা খাবার কিছুই পাচ্ছেন না। এতে তাদেরকে প্রায় অনাহারে থাকতে হচ্ছে।

WhatsApp_Image_2026-03-12_at_3.46.03_PM

প্রতিবেদনে একটি বাচ্চাকে খাবার দিতে না পারা একজন শীর্ণকায় নারীকে কাঁদতে দেখা যায়। তিনি ওই নারীকে চিনতে পারেন। ধানমন্ডির জিগাতলা তার বাসা ও সীমান্ত স্কয়ারের আশেপাশে ওই নারীকে বাচ্চা নিয়ে ভিক্ষা করতে দেখেছেন বহুবার। স্বাভাবিক পরিস্থিতির সময়ে তিনি কখনও এদের সম্পর্কে আগ্রহ দেখাননি। কিন্তু খবরে দেখানো এই দৃশ্য ভেতর থেকে নওরীনকে আরও অস্থির করে তোলে।

image

নওরীন জানান, তিনি বিষয়টি পরিবারের সঙ্গে আলাপ করেন এবং ওই নারীকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু নওরীন তখনও বেশ অসুস্থ। টানা তিন মাস হাসপাতালে থাকার পর কয়েকদিন হলো বাসায় ফিরেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী নওরীনের জীবনে তখনও তাজা একটি দুঃসহ স্মৃতি। শুধু ছাত্রদল করার কারণে বিভাগের শিক্ষক সুজিত বালার মদদে ২০২০ সালের ১ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নওরীনের ওপর নেমে আসে ছাত্রলীগের নির্মম নির্যাতন। ছাত্রলীগ নেতা আলিম সালেহী, আরিফুল ইসলাম, ফিরোজ, হাফিজ, আসাদুজ্জামান আসাদসহ মোট ৮ ছাত্রলীগ নেতাকর্মী তার মাথায় আঘাত করে, নির্মমভাবে পেটায়। সারা শরীরে জ্যামিতি বক্সের কাঁটাকম্পাস দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে; গলার চামড়ায় দাগ কাটে। পেন্সিল ভেঙে অর্ধেকটা বুকে ঢুকিয়ে দেয়, ভেঙে দেয় পা। গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়। ফলে শারীরিক দুর্বলতা আর সংক্রমণের ঝুঁকি; সব মিলিয়ে পরিবার প্রথমে তাকে বাইরে না যাওয়ার পরামর্শ দেয়।

তবু থেমে থাকেননি নওরীন

অনেক কষ্টে বাবা–মাকে বুঝিয়ে সেদিন স্বাস্থ্যবিধি মেনে বের হই, খোঁজ নিতে নিতে শেষ পর্যন্ত সেই নারীকে খুঁজে পাই। তার অবস্থা সত্যিই খুব খারাপ ছিল। ভেতর থেকে খুব কষ্ট পেয়েছিলাম, স্মৃতিচারণা করে বলেন তিনি।

কিন্তু সেদিন আরও বড় এক বাস্তবতার মুখোমুখি হন নওরীন

আমি আসলে শুধু ওই মা ও শিশুটির জন্য কিছু খাবার নিয়ে গিয়েছিলাম। কিন্তু দেখি তাদের মতো আরও অনেক মানুষ তখনও ফুটপাতে বসবাস করেন। তারা সবাই আমাকে ঘিরে ধরলেন; খাবার, পানি বা একটু সাহায্যের আশায়। তখন খুব বিব্রত হয়েছিলাম। মনে হয়েছিল আমি কতটা অপ্রস্তুত। আর তখনই সিদ্ধান্ত নিই—যেভাবেই হোক, এদের পাশে দাঁড়াতে হবে, যোগ করেন তিনি।

image

এরপর আর থামেননি নওরীন। পরিবারের নারী হোস্টেল ব্যবসার সঙ্গে যুক্ত রান্নাঘরকে কাজে লাগিয়ে প্রতিদিন ছিন্নমূল মানুষের জন্য রান্না করে খাবার বিতরণ শুরু করেন। প্রয়োজন অনুযায়ী কাপড়, ওষুধ এমনকি কখনও আর্থিক সহায়তাও দেন। ধীরে ধীরে তার এই উদ্যোগে শক্তভাবে পাশে দাঁড়ায় পরিবারও।

এক সময় করোনার প্রকোপ ধীরে ধীরে কমে আসে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ছিন্নমূল মানুষগুলো আবারও সাধারণ মানুষের সহায়তা পেতে শুরু করেন। তখন নওরীনও ধীরে ধীরে প্রতিদিনের উদ্যোগ গুটিয়ে নেন।

তবে মানুষের পাশে দাঁড়ানোর সেই অনুভূতি থেমে যায়নি

WhatsApp_Image_2026-03-12_at_3.46.05_PM

সেই সিদ্ধান্তের পর কেটে গেছে অর্ধযুগ। কিন্তু ছিন্নমূল মানুষের কথা ভুলে যাননি তিনি। সারা বছর টিউশনি করে উপার্জিত টাকার একটি অংশ জমিয়ে গত ছয় বছর ধরে রমজান মাসে দুস্থ মানুষের মধ্যে নিয়মিত ইফতার বিতরণ করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি।

image

নওরীন বলেন, সারা বছর এভাবে কাজ চালিয়ে যাওয়া আমার একার পক্ষে সম্ভব নয়। কিন্তু মানুষের পাশে দাঁড়ালে যে আনন্দ পাই, সেটা অন্য রকম। তাই ভাবলাম অন্তত রমজান মাসে যেন তাদের পাশে থাকতে পারি; রমজান মাসে অন্তত যেন ছিন্নমূল মানুষগুলো একটু ভালোভাবে ইফতার করতে পারেন— এই চিন্তা থেকেই প্রতি বছর উদ্যোগটা চালিয়ে যাচ্ছি।

image

এই কাজে তার পরিবারের সদস্যরাও সক্রিয়ভাবে যুক্ত। রান্না, প্যাকেজিং ও বিতরণ; সব কাজেই তারা একসঙ্গে অংশ নেন। ফলে স্বল্প পরিসরে শুরু হওয়া উদ্যোগ আজ স্থায়ী রূপ পেতে শুরু করেছে। যদিও আওয়ামী লীগ সরকারের আমলে এই খাবার বিতরণ করতে গিয়েও তাকে হয়রানির শিকার হতে হয়েছে।

আরও পড়ুন

সমাজের মানুষের প্রতি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে মন্তব্য করে নওরীন আরও বলেন, ‘আমি মনে করি সমাজে যদি আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে একটু করে দায়িত্ব নিই, তাহলে অনেক কষ্টই কমানো সম্ভব। আমি বড় কোনো কাজ করছি না, শুধু চেষ্টা করছি আমার সামর্থ্যের ভেতরে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে।’

তার ভাষ্য, মানবিক উদ্যোগ কখনো রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনার কারণে বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। বরং দল, মত বা ধর্মের ঊর্ধ্বে উঠে মানবিক বাংলাদেশ গঠনে সবার এগিয়ে আসা উচিত।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
মোটরসাইকেল আটকে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ