প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ
মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধ্বংশাবশেষের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ সসকাল পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন।
সংসদ অধিবেশন
জাতীয় সংসদের ১২তম দিনের আধিবেশন সকাল সাড়ে ১০টায় শুরু হবে।
ডাকসুর সংস্কার আলাপ
বেলা ১১টায় ডাকসু ভবনে ‘সংবিধান ও সংস্কার: নতুন বাংলাদেশ নাকি পুরোনো ফ্যাসিবাদ’ শীর্ষক সংস্কার আলাপের আয়োজন করা হয়েছে। এতে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. দিলারা চৌধুরী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ, আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি অধ্যাপক ড. শামীমা তাসনিম সভাপতি, গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের ফাহিম মাশরুর, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ডাকসুর ভিপি সাদিক কায়েম।
আরটিভি/আইএম




