তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫২

আরটিভি নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ১০:৫০ এএম


তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫২
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মো. আশিক মোহাম্মদ (২০), মো. শাকিল (২১), মো. জাহাঙ্গীর হোসেন হৃদয় (২৯), মোহাম্মদ আলী (৩০), সুমন (৩৪), মোছা. শাহিনুর বেগম (৩৪), মোছা. রুনা বেগম (৩৪), মো. রাসেল মিয়া (৩৭), মো. শান্ত (২৪), মো. রিপন আল হাসান (২১), মো. সাদমান সাকিব খান (২৭), মেহেদী হাসান (২০), মো. আকাশ (২৪), মো. জাবেদ ওরফে মন্টু (৪০), মো. টুটুল (২৬), মো. তালেব, মো. রাসেল (২১), মো. আল-আমিন (২৫), মো. সোহেল (৩৮), মো. জনি (৩৮), মো. সোহেল মিয়া (২৪), মো. শাকিল মিয়া ওরফে গিট্টু শাকিল (২০), মো. অমিত (২১), মো. শাকিল (২৩), রাব্বি মোল্লা (৩১), মো. মোহিন (১৯), মো. খলিলুর রহমান (৫২), মো. মিঠুন ওরফে ডোরেমন, মো. আবিদ, মো. সুমন, মো. বাদশা (২৫), মো. বাল্লিক, মো. জীবন, মো. সুজন মিয়া (২২), মো. নূর আলম (২৬), মো. জাহাঙ্গীর (২৮), মো. মহসীন (২৫), মো. হামীম ফকির (২০), মো. সাগর (২৮), মো. ইমন (২৮), মো. আকশ (২৬), মো. আল আমিন রাসেল (২১), মো. মোস্তফা পাটোয়ার (৫৫), মো. মিজানুর রহমান (২২), মো. আলম (২৮), তকি ওসমান (২১), মো. সোহেল (২৯), শাহনাজ পারভীন রিপা (২৮), ওমর ফারুক (২৫), মো. সায়দার আলী (৩০), মো. আতাউর রহমান (৩০) এবং মো. সুজন মিয়া (২২)।

আরও পড়ুন

পুলিশ জানায়, শনিবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission