প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
শনিবার (১৬ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
তথ্যপ্রযুক্তিমন্ত্রীর কর্মসূচি
-সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগের ক্রিস্টাল বলরুমে ‘টেলিকম খাতের ভবিষ্যৎ: নতুন সরকার কী ভাবছে?’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।
-বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একুশে পদকপ্রাপ্ত গীতিকার ও সুরকার, জাসাস জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লোকমান হোসেন ফকির স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ের এফডিসির ৮ নম্বর ফ্লোরে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ’ শীর্ষক প্রাক-বাজেট ছায়া সংসদ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
ডিসিসিআইর সেমিনার
বেলা ১১টায় ডিসিসিআই অডিটোরিয়ামে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
সেনাপ্রধানের কর্মসূচি
ঢাকা সেনানিবাসে আর্মি গলফ ক্লাবে রাত ৮টায় ‘টাইগার সিমেন্ট চিফ প্যাট্রন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’- এর সমাপনী অনুষ্ঠান হবে। এতে সন্ধ্যা সাড়ে ৭টায় উপস্থিত হবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আরটিভি/আইএম




