রাজধানীতে তরুণীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

রোববার, ১৭ মে ২০২৬ , ১০:২৬ এএম


রাজধানীতে তরুণীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোহাম্মদপুর থানা। ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দিবাগত রাতে চন্দ্রিমা হাউজিংয়ের ১০ নম্বর রোডের এ ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহতের নাম সুরাইয়া(২১)। তিনি বাউফলের সাবুপুরা গ্রামের মোহাম্মদ লোকমান হোসেনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দারা বাসা থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন ধরে মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাসুদুর রহমান বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

পুলিশ সুরাইয়ার মায়ের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানিয়েছে। তবে নিহত তরুণী ঢাকায় কার সঙ্গে থাকতেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission