রাজধানীর বিজয় সরণির আগুন নিয়ন্ত্রণে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৮:১৫ এএম


রাজধানীর বিজয় সরণির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বিজয় সরণির আগুন নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

ঢাকার বিজয় সরণি মোড়ের কলমিলতা কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভোর ৫টা ১৪ মিনিটের দিকে দোতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন

আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে সকাল ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারের দোতলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission