ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ট্রেনে চড়ে ঢাকায় এলো ৪শ’ গরু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেনে রাজধানী ঢাকায় পৌঁছেছে ৪ শতাধিক গরু।

শুক্রবার (২২ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকায় পৌঁছায় পশুগুলো।

এর আগে, একইদিন বিকাল ৫টায় ইসলামপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় প্রথম ট্রেনটি।

কম খরচে কোনো ঝামেলা ছাড়া পশু আনতে পেরে খুশি ব্যবসায়ীরা। পাশাপাশি ট্রেনের ট্রিপ আরও বাড়ানোর দাবি জানান তারা।

ঈদ-উল-আজহা উপলক্ষে ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে তিনটি ক্যাটল ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতি বগিতে ১৬টি করে গরু নিতে খরচ হয় ৮ হাজার টাকা। গরু প্রতি গুণতে হবে মাত্র ৫০০ টাকা। প্রতিটি ট্রেনে ২৫টি করে ওয়াগন রয়েছে। প্রত্যেকটিতে ১৬টি করে গরু নিয়ে যাওয়া হয়।

এ বছর ইসলামপুর স্টেশন থেকে ৭৫টি ওয়াগন বুকিং করেছে গরু ব্যবসায়ীরা।

শুক্রবার বিকাল ৫টায় প্রথম ট্রেনটি ছাড়ার দুই ঘণ্টা পরই দ্বিতীয় ট্রেনটি ছেড়ে যায়। শনিবার (২৩ মে) বিকেলে তৃতীয় ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। রেলওয়ে সূত্রে জানা যায়, কোরবানি ঈদ উপলক্ষে খামারি ও পাইকারদের কথা ভেবে সরকার ২০২০ সালে প্রথম কেরবানির পশু পরিবহনে ক্যাটল ট্রেন চালু করে। তারপর থেকে প্রতি বছরই খামারি ও পাইকাররা এ অঞ্চলের পশু ট্রেনে করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় এ বছরও পশু পরিবহনে বাংলাদেশ রেলওয়ে জামালপুরের ইসলামপুর থেকে পশু ঢাকায় নেওয়ার জন্য তিনটি ক্যাটল ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দিয়েছে। এসব ওয়াগনের মাধ্যমে প্রায় ১,২০০ কোরবানির পশু ঢাকায় পরিবহন করা হবে। এতে প্রতিটি ট্রেনের জন্য রেলওয়ে বিভাগ ভাড়া পাবে ২ লক্ষ টাকা।

গরু ব্যবসায়ী কুদ্দুছ বেপারী বলেন, আগে ট্রাকে করে গরু নিয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হতো। বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়া লাগতো। আনিসুর রহমান ব্যাপারী নামে এক ব্যবসায়ী বলেন, ট্রাকে করে গেলে ঝাকিতে গরুর অসুস্থ হয়ে পড়ে। ট্রেনে গরু নিয়ে গেলে কোনো ঝাঁকি লাগে না। গরু নিয়ে খুব আরামে ঢাকা যাইতেছি।

সামাদ মিয়া গরু বেপারী বলেন, ট্রেনে গেলে আমাদের খরচ অর্ধেক লাগে। যেখানে ট্রাকে গেলে বেশি খরচ ও ঝুঁকি বেশি থাকে। সেজন্য এসব এলাকার গরু ব্যবসায়ীরা এখন ট্রাকের বদলে এই ক্যাটল স্পেশাল ট্রেনকেই বেশি পছন্দ করছে।

ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, গত বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনের আরও ভালো সাড়া পাওয়া গেছে। সড়ক পথের চেয়ে ট্রেনে পশু পরিবহনে খরচ কম ও নিরাপত্তা বেশি থাকায় খামারি ও পাইকারদের এমন সারা পাওয়া গেছে। এমন পরিবহন ব্যবস্থা চালু রাখার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় চলছে চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী
রাজধানীতে পাকিস্তানি বস্ত্র, খাদ্য ও পানীয়, প্রসাধনী, হারবাল ও ওয়েলনেস পণ্য, হস্তশিল্প এবং ফ্যাশন সামগ্রী প্রদর্শন করছে দেশটির শতাধিক প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী শুরু হয়েছে। চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় দর্শনার্থী এবং বাংলাদেশে বসবাসরত প্রবাসী পাকিস্তানি জনগোষ্ঠীর সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, বাংলাদেশে পাকিস্তানের বেশ কয়েকটি ফ্যাশন আউটলেট চালু হওয়া, প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির জন্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়া-দু’দশের বাণিজ্যিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির উদাহরণ। বাণিজ্য বাধা দূর করে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তুলতে দুই দেশের ব্যবসায়ীরা পাকিস্তান হাইকমিশন ও ইপিবির কাছে নীতিগত প্রস্তাব দিতে পারে বলেও তিনি উল্লেখ করেন। ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন জানান। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে ব্যবসায়ী প্রতিনিধি ও প্রদর্শক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তিনি জানান, বাংলাদেশের প্রদর্শকেরা পাকিস্তানে অনুষ্ঠেয় আগামী বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেবেন। এ সময় যৌথ সেমিনার ও সম্মেলন আয়োজনে ইপিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন। এ ছাড়া পাকিস্তানি প্রতিনিধিদের বাংলাদেশে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ এবং ২০২৭ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান হাসান আরিফ । অর্থনীতির পারস্পরিক পরিপূরকতার ভিত্তিতে যৌথ উদ্যোগসহ বিভিন্ন ব্যবসায়িক সুযোগ কাজে লাগানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ইপিবির ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের হাইকমিশনার প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন। আরটিভি/এসআর
ঢাকায় চলছে চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।  এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়।  আদেশে বলা হয়, ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রশাসনিক কারণে সদরদফতর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়। সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায়। অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’  অডিওতে ‘পুলিশ কিছুই করতে পারবে না’, এমন বক্তব্যও শোনা যায়। এদিকে ছড়িয়ে পড়া সেই অডিও নিয়ে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়েছে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান। পোস্টে তিনি দাবি করেন, ভাইরাল অডিওটি এআই দিয়ে তৈরি।  পোস্টে তিনি লেখেন, অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু না। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায় মানুষকে এই অডিও না শুনলে বুঝাই যাবে না। গণমাধ্যমের প্রতি অনুরোধ যাচাই-বাছাই না করে প্রচারের নামে অপ্রচার করলে একটা মানুষের মানসম্মান ধ্বংস হতে পারে এটাও তাদের জানা দরকার অথচ আমার নামে যে অপ্রচার করা হচ্ছে সেটা আমি কখনো বলিও নাই। আল্লাহ সবার উত্তম মঙ্গল করুন। আরটিভি/এসআর
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেপ্তার
রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক
রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে চার-পাঁচ দিন বয়সী এক মেয়েশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী
রাজধানীর বনশ্রীতে কুকুরকে খাবার দিতে গিয়ে এক তরুণী হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় খিলগাঁও থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী
পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা
রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ককে হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 
পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা
আরও পড়ুন
হলে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি
বর্জ্য ব্যবস্থাপনায় ৫ নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক চালু ডিএনসিসির
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে