ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

হঠাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনে বাঁশের বেড়া, কারণ কী?

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৫:৫৩ পিএম
টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ ঠেকাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে বসানো বাঁশের বেড়া। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। আর এই অতিরিক্ত ভিড় ও টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ ঠেকাতে এবারও বসানো হয়েছে বাঁশের বেড়া।

শুক্রবার (২২ মে) দুপুরে স্টেশনে প্রবেশ করতেই এই চিত্র দেখা গেছে।

স্টেশন ঘুরে দেখা গেছে, প্রবেশপথের বিভিন্ন অংশে বাঁশ দিয়ে অস্থায়ী ব্যারিকেড তৈরি করা হয়েছে। নির্ধারিত পথ ছাড়া যাত্রীদের চলাচল সীমিত রাখতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টিকিটধারী যাত্রীরা যেন নির্বিঘ্নে প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেন, সেজন্য প্রতিটি প্রবেশপথে টিকিট যাচাই করা হচ্ছে।

এছাড়া প্ল্যাটফর্মের প্রবেশ মুখে র‍্যাব, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে৷

রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই কমলাপুর স্টেশনে অতিরিক্ত মানুষের চাপ তৈরি হয়। অনেকেই টিকিট ছাড়া স্টেশনে প্রবেশের চেষ্টা করেন, এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই বাঁশের বেড়া ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

500000000000000

স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা যাত্রীদের নির্ধারিত লাইনে চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।

যাত্রীরা বলছেন, ভিড় থাকলেও নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার কারণে কিছুটা স্বস্তি মিলছে। তবে ট্রেন ছাড়ার সময় প্ল্যাটফর্মে আরও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে এবং যাত্রীদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, টিকিটবিহীন যাত্রীরা যাতে প্লাটফর্মে প্রবেশ করতে না পারে এজন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে৷ সিঙ্গেল লাইনে যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে। মোট তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। বিনা টিকিটের কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবে না৷ স্টেশন থেকে সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে বলেও জানান তিনি।

আরটিভি/এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
প্রি-পেইড বিদ্যুৎ মিটারের সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ অথবা বিঘ্নিত হতে পারে।
ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা
বুধবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন ধরা
বুধবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন ধরা
আগারগাঁওয়ে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
পুরোনো গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী। এতে ভোগান্তিতে পড়েছে হাজারও মানুষ। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে মিছিল নিয়ে বের হয়ে তারা বাংলাদেশ-চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নেন। সেখানে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।  এদিকে সড়ক অবরোধের পাশাপাশি আজ শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।  এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।  গত ২৭ অক্টোবর থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দাবি করে তা হস্তান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের উদ্দেশ্যে চলমান মাটি পরীক্ষার যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে আসেন তারা। পরদিন মেলা বন্ধের আলটিমেটাম দেওয়ার পর মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ২৯ অক্টোবর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।  এর মধ্যে ওই দিনই জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তবে মাঠের স্থাপনা অপসারণ না করা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে গত ২ নভেম্বর চূড়ান্ত পদক্ষেপ হিসেবে মাঠটি চাষ করে নিজেদের দখলে নেন আন্দোলনকারীরা।  আরটিভি/এসআর
আগারগাঁওয়ে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
আরও পড়ুন
ঈদযাত্রা: যাত্রীর চাপ কমেছে কমলাপুরে
কমলাপুর থেকে সময় মতো ছাড়ছে ট্রেন, যাত্রীদের উপচে পড়া ভিড়