ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৭:৪৭ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

মঙ্গলবার (২৬ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি
বেলা পৌনে ১২টায় পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনের সামনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সড়ক পরিবহনমন্ত্রীর কর্মসূচি
-বেলা ১১টায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
-দুপুর সাড়ে ১২টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করবেন তিনি।

আরও পড়ুন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কর্মসূচি
-বেলা সাড়ে ১১টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গাবতলী পশুর হাট পরিদর্শন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
-দুপুর ১টায় গুলশান-২ এ ডিএনসিসি নগর ভবনে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি বিষয়ে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission