ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দুই ঘণ্টার চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১০:২৬ পিএম
লে. কর্নেল আজাদ আনোয়ার : ছবি সংগৃহীত

ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন।

সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের লে. কর্নেল আজাদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটে প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার, স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবী, পুলিশ-র‌্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশাকরি আর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে। রাস্তার সংকীর্ণতা ও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়েছে।

আজাদ আনোয়ার বলেন, তদন্ত শেষে আগুন লাগার কারণ ও সূত্রপাত জানা যাবে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টা ২৩ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসে ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায় আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে।

শেষ পর্যন্ত ১৫টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম প্রথমে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
রাজধানীর শ্যামলী এলাকা থেকে চাঁদাবাজদের সম্মিলিত তালিকায় থাকা মো. আরিফিন রনি ওরফে ‘ভাগনে রনি’কে গ্রেপ্তার করেছে এসআরবি-২।
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
আরও পড়ুন
ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় ‘বড় পরিবর্তন’
গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৫ ইউনিট
নওগাঁয় গভীর রাতে আগুন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মহাখালীতে বহুতল ভবনে আগুন