রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনা, নিহত ১

আরটিভি নিউজ

বুধবার, ২৭ মে ২০২৬ , ০৭:৪৬ এএম


রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনা, নিহত ১
ছবি: সংগৃহীত

রাজধানীর নদ্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন ১০ থেকে ১২ জন। 

বুধবার (২৭ মে) সকাল ৬টার পর প্রগতি সরণির নদ্দা এলাকায় এই দুর্ঘটনা হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-বরিশাল রুটের ইসলাম পরিবহনের একটি বাস সড়ক বিভাজক অতিক্রম করে আকাশ পরিবহনকে ধাক্কা দেয়। এসময় উল্টে যায় ইসলাম পরিবহনের বাসটি। 

স্থানীয়রা ট্রিপল নাইনে কল করে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতাল পাঠায়। 

আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণে সড়কটিতে দেখা দিয়েছে তীব্র যানজট।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission