ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৮:৪২ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

রোববার (৭ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন
বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদুল আজহার সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এবারের ঈদকে কেন্দ্র করে যাতায়াতকালীন সড়ক দুর্ঘটনার তথ্য ও বিশ্লেষণ তুলে ধরবেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

আরও পড়ুন

জাতীয় সংসদের কর্মসূচি
-দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইউনিসেফ আয়োজিত শিশু-কেন্দ্রিক বিনিয়োগ বিষয়ক প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
-দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
-বিকেল ৩টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘ব্যাংকখাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission