‘দুই কিশোরীর গভীর সম্পর্ক, একসঙ্গে থাকার সিদ্ধান্তে বাড়ি থেকে পালায় তারা’

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৭:৪৫ পিএম


‘দুই কিশোরীর গভীর সম্পর্ক, একসঙ্গে থাকার সিদ্ধান্তে বাড়ি থেকে পালায় তারা’
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুই কিশোরী পেশায় পোশাক শ্রমিক।

পুলিশ জানায়, নিখোঁজ দুই কিশোরীর নিজেদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। পরিবারের বাধা এড়াতে তারা নিজেরাই বাড়ি থেকে পালিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা করে। নিখোঁজের সাত দিনের মধ্যে মঙ্গলবার (৯ জুন) তাদের নীলফামারী জেলা থেকে উদ্ধার করা হয়।

পল্লবী থানার বরাত দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, গত ২ জুন সকাল ৯টার দিকে পল্লবী থানা এলাকায় বসবাসকারী দুটি মেয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে তাদের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সন্তানদের কোনো খোঁজ না পেয়ে পরদিন ৩ জুন উভয় পরিবার পল্লবী থানায় হাজির হয়ে পৃথক দুটি নিখোঁজের সাধারণ ডায়েরি করে।

আরও পড়ুন

পরবর্তীতে পল্লবী থানা পুলিশের একটি দল তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওই দুই কিশোরীর অবস্থান শনাক্ত করে নীলফামারীর ডোমার থানা এলাকায় অভিযান চালায়। পরে তাদের উদ্ধার করা হয়।

নিখোঁজের পেছনে কোনো অপহরণ বা অপরাধচক্রের হাত ছিল না জানিয়ে ডিসি নাসিরুদ্দিন জানান, দুই কিশোরীর নিজেদের মধ্যকার গভীর সম্পর্ক এবং পরিবারের বাধা এড়াতে তারা নিজেরাই বাড়ি থেকে পালিয়ে গিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা করেছিল। উদ্ধার দুই কিশোরীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission