ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ওভারটাইমের টাকা বাকি থাকায় প্রাইভেটকার নিয়ে পালাচ্ছিলেন চালক, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম
ছবি: সংগৃহীত

ওভারটাইমের পাওনা টাকা পরিশোধ না করায় মালিকের প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন এক চালক। তবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎপরতায় অল্প সময়ের মধ্যেই গাড়িটি উদ্ধার করা হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৭ জুলাই) সকালে ঢাকার ভাটারা থানাধীন নতুনবাজার এলাকা থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তার ব্যক্তিগত গাড়ির চালক কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে চলে গেছেন। চালকের মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। পরে তিনি গাড়িটি উদ্ধারে ৯৯৯-এর সহায়তা চান।

৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি ডিএমপির ট্রাফিক কন্ট্রোল রুমকে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. মৃদুল আহমেদ। পুরো ঘটনায় কলকারী এবং উদ্ধারকারী ইউনিটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এএসআই মো. হারুনুর রশিদ।

আরও পড়ুন

ট্রাফিক কন্ট্রোল রুমের তথ্যের ভিত্তিতে বংশাল থানাধীন চাঁখারপুল চৌরাস্তার ৭৮/৩ নাজিমউদ্দিন রোডে শামীম ডেন্টালের সামনে দায়িত্বে থাকা সার্জেন্ট তৌফিক এলাহী সুজন ঢাকা মেট্রো-গ-২২-৮৮৭৮ নম্বরের প্রাইভেটকারটি আটক ও উদ্ধার করেন।

পরে বংশাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি থানায় নিয়ে যায় এবং প্রকৃত মালিককে ডেকে বুঝিয়ে দেয়।

এ ঘটনায় প্রাইভেটকার চুরির অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ভাইয়ার হাউলা গ্রামের বাসিন্দা চালক মো. জলিল মৃধাকে (৫৯) গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার ভাটারা থানার সাইদনগর এলাকার এপি বাসা নং-১৪, রোড-১৫, ব্লক-এ-তে বসবাস করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
রাজধানীর ঢাকার পল্লবীতে একটি ফার্মেসির দোকানদারকে রামদা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফার্মেসিতে থাকা একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সুনির্দিষ্ট নীতিমালার আলোকে রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
এ যেন কোনো সিনেমার দৃশ্য। প্রিজনভ্যান থেকে দুর্ধর্ষ এক আসামিকে নামিয়ে কিছুদূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো ব্যস্ত সড়কে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারের কাছে। এরপর পুলিশের এক কর্মকর্তা নিজেই সেই আসামিকে তুলে দিলেন গাড়িতে। তবে এটি কোনো সিনেমার গল্প নয়—ঘটনাটি ঘটেছে রাজধানীর বংশালে।
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ। তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। তবেই নতুন উদ্যমে শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
নিহত জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে। 
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
আরও পড়ুন
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
আদালত থেকে আবারও পালালেন সেই আসামি
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে