ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৮:৪০ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
সিরডাপ মিলনায়তন। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

সোমবার (১৫ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

শিক্ষামন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি
বিকেল সাড়ে ৪টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টুর স্মরণসভায় অংশগ্রহণ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নাগরিক প্ল্যাটফর্মের কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: অসুবিধাগ্রস্ত মানুষের জন্য কী আছে?’ শীর্ষক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রস্তাবিত বাজেটের ওপর বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপস্থাপন করবেন।

বিপিজিএমইএ-বিপিসির কর্মসূচি
সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘Bangladesh's New Export Frontier: Sustainable Packaging Industry’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত বাণিজ্য সচিব মো. আব্দুর রহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান।

রিহ্যাবের কর্মসূচি
বেলা ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭: রিহ্যাবের প্রতিক্রিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কর্মসূচি
দুপুর ১২টায় সচিবালয়ের পিআইডি সম্মেলন কক্ষে পুনরায় ঢাকা-নারিতা ফ্লাইট চালু বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ডিএমপির কর্মসূচি
দুপুর ১২টায় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উত্তরা পশ্চিম থানার প্রতারণা ও অবৈধ আত্মসাৎ মামলার আলামত (স্বর্ণ) উদ্ধার ও আসামি গ্রেপ্তার সংক্রান্ত সংবাদ সম্মেলন করবেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।

বিশ্বব্যাংক-সানেমের কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকায় বিশ্বব্যাংক ও সানেমের যৌথ আয়োজনে ‘Repurposing Agricultural Public Spending for Quality Growth and Jobs in Bangladesh’s Agrifood System’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেবেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যাঁ পেসমে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission