ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রাজধানীর দুই এলাকা থেকে গ্রেপ্তার ২৯ 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০২:৫২ এএম
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ।

রোববার (১৪ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার (১৩ জুন) চালানো অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করে। একই দিনে মুগদা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

যাত্রাবাড়ী থানা এলাকায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মো. কবির, জিহাদ আহম্মেদ শাওন, মো. আমির হোসেন, সফি কামাল শোভন, মো. জলিল মিয়া, মো. ইসমাইল, মৌসুমি, সিয়াম, মনোয়ার মিয়া, মো. জিসান, মো. ইউনুছ মোল্লা এবং আরও একজন সিয়াম।

মুগদা থানা এলাকায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মো. সাঈদ, মো. রাব্বি, মিজান উদ্দিন আহমেদ স্বাধীন, মো. রফিকুল ইসলাম সজীব, আবু বক্কর সিদ্দিক হৃদয়, মো. রমজান আলী বিদ্যুৎ, মো. মিরাজ, মো. জসিম, মো. আলমগীর, মো. আকাশ, হিমু, আল আমিন, মো. রফি, মো. নিজাম, আব্দুর করিম, মো. নজরুল ইসলাম এবং খাইরুল।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার আংশিক ভিডিও প্রকাশ করে পুলিশ সদস্যকে হেয়প্রতিপন্ন করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আহসান হাবীব জুয়েলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সার্জেন্ট মো. মহিউদ্দিন।
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (এসআরইউ)।
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
রাজধানীর বনানী থানার কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
সামনে এলো দুদকের ‘ফাঁদ অভিযান’, ধরা সার্ভেয়ার আসাদুল
ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সামনে এলো দুদকের ‘ফাঁদ অভিযান’, ধরা সার্ভেয়ার আসাদুল
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী সব যানবাহনের টোল মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর-২০২৬ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’— উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ফ্রি থাকবে। ফলে উল্লিখিত সময়ে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী কোনো যানবাহনকে টোল প্রদান করতে হবে না। আরটিভি/এসআর  
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আরও পড়ুন
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন
শিল্পাঞ্চলের ৩ কারখানায় আচমকা হামলা
নিষিদ্ধ কৃষক লীগের আরও এক নেত্রী ধরা
সুইজারল্যান্ডের রাইন নদী থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার