আজ ঢাকার যেসব এলাকায় দোকান ও মার্কেট বন্ধ থাকবে

আরটিভি নিউজ  

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৮:২৭ এএম


আজ ঢাকার যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ থাকবে
ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা বা জরুরি প্রয়োজনে আমাদের প্রায় প্রতিদিনই বিভিন্ন মার্কেট ও শপিং মলে যেতে হয়। তবে ঢাকা মহানগরীর একেক এলাকার দোকানপাট ও শপিং মল সপ্তাহের একেক দিন বন্ধ থাকে। আজ আপনি হয়তো পছন্দের কোনো মার্কেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সেই মার্কেটটি আজ খোলা আছে কি না, তা হয়তো আপনার জানা নেই। তাই ঘর থেকে বের হওয়ার আগে একনজরে জেনে নেওয়া যাক শনিবার (২০ জুন) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও শপিং মল বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।  

আরও পড়ুন

বন্ধ থাকবে যেসব মার্কেট
ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন এবং আজিমপুর সুপার মার্কেট।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission