ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে বিপুল হেরোইনসহ যুবক গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি: আরটিভি

রাজধানীর ওয়ারী থানার টিকাটুলি মোড়ে স্থাপিত চেকপোস্ট ২২০ পুরিয়া হেরোইনসহ মো. আরাফাত (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আরাফাতের বাড়ি রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ৫০ নম্বর ওয়ার্ডে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজুর নেতৃত্বে পুলিশের একটি দল ৩৯ নম্বর ওয়ার্ডের টিকাটুলী মোড়ে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় ইত্তেফাক মোড় থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। তল্লাশিকালে সিএনজিতে থাকা আরাফাতের শরীর তল্লাশি করে ২২০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে ওয়ারী থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার জায়গায় জায়গায় আগুন ও বিস্ফোরণ
রাজধানী ঢাকায় একের পর এক আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শনিবার (১৯ সেপ্টেম্বর)।
ঢাকার জায়গায় জায়গায় আগুন ও বিস্ফোরণ
এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
এবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুনের ঘটনা ঘটেছে।
এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
মিরপুরের পর এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন
রাজধানীর মধ্য বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।   শনিবার  (১৯ সেপ্টেম্বর) রাতে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সূত্র থেকে জানা যায়, আজ রাত আনুমানিক ৭:৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের কাছে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ঠিক বিপরীতে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগা বাসটি 'আলিফ এন্টারপ্রাইজ' নামের একটি স্টাফ বাস ছিল। বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর হাসানুল জানিয়েছেন যে, বাসটি রাস্তার পাশে পার্ক করা অবস্থায় ছিল এবং তখনই হঠাৎ এটিতে আগুন ধরে যায়। উল্লেখ্য, এর ঠিক কিছু সময় আগেই মিরপুরেও দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আরটিভি/ এসকেডি
মিরপুরের পর এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন
যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
মিরপুরের পর এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন
নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহর সন্ধান চায় পরিবার
ঢাকাজুড়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী