ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৮৭

আরটিভি নিউজ

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৫:০৭ পিএম


ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৮৭
ছবি: সংগৃহীত

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট। পৃথক এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

এর আগে, রোববার (২৮ জুন) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ওই ৮৭ জনকে গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন ইউনিট।

ডিএমপি জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে একজন চাঁদাবাজ রয়েছে। এছাড়াও অভিযানে সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৭ জন এবং মাদক কারবারে জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission