রাজধানীর মিরপুর ৬ নম্বরে একটি সরকারি অফিসার্স কোয়ার্টারের ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (৬ জুলাই) রাতে ১৪ তলা ভবনটির বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাফিয়াল ফারুক জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়।
আরটিভি/ এসকেডি




