ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০১:৪৫ পিএম


ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী ও তুরাগ থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০), মো. সাইফুল ইসলাম (৩৪), আশেক মাহমুদ (২৬), দ্বীপ ইসলাম (২৫), মো. রোকন ব্যাপারী (৩০), হাবিবুর রহমান (৪৫), মো. তানজিলম (২৮) ও রাহাত (২৭)।

আরও পড়ুন

অপরদিকে তুরাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- হৃদয় (২১), আদিল মাহমুদ শাকিল, মো. ইমরান (৩০), হযরত আলী (২৮), মো. রিফাত আলী (১৯), মো. মামুন (৪৫), মো. নাজমুল হক সাগর (২২), মো. হাবিবুর রহমান (২৫), মো. নিজামুল ইসলাম (২২) ও মো. রাজন (২১)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধীরাও রয়েছেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission