সাবেক ভূমিমন্ত্রীর বাসার তালা ভেঙে ভেতরে দুদক

আরটিভি নিউজ

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০১:১০ পিএম


সাবেক ভূমিমন্ত্রীর বাসার তালা ভেঙে ভেতরে দুদক
ফ্ল্যাটের তালা ভাঙার দৃশ্য। ছবি: সংগৃহীত

গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসার দুটি ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

রোববার (১৯ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান বলেন, আদালতের আদেশ অনুযায়ী সকাল সাড়ে ১০টায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে প্রবেশ করে জিনিসপত্রের তালিকাকরণ (ইনভেন্টরি) কার্যক্রম শুরু করা হয়।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সাইফুজ্জামানের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের আদেশ দেন আদালত। এরও আগে ১৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা তার ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি কোম্পানিতে করা বিনিয়োগও অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব সম্পদ ও বিনিয়োগের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

আরও পড়ুন

সাইফুজ্জামান ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission