ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বুড়িগঙ্গায় ট্রলারডুবি, নিখোঁজ ২

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম
উদ্ধার কাজ চলছে। ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামে একটি লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, বরিশাল থেকে ছেড়ে যাওয়া এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়।

তিনি জানান, ট্রলারটি একদম নতুন। এতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজন নিরাপদে উদ্ধার হলেও দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস জানায়, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
আরও পড়ুন
সোনারগাঁওয়ে ট্রলারডুবি: ৪ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার
১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
১০ জেলেসহ বঙ্গোপসাগরে ডুবল ট্রলার