বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় রাগের মাথায় আড়াই বছরের এক শিশুকে আছড়ে দিয়ে মেরে ফেলেছেন বাবা। সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাইসা আক্তার উদয়পুর গ্রামের হুমায়ুন সরদারের মেয়ে। অভিযুক্ত হুমায়ুন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তিনি।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, ছুটিতে বাড়িতে এসে ছিলেন সেনা সদস্য হুমায়ুন। সোমবার (২২ মার্চ) রাতে তাদের পারিবারিক কলহ শুরু হয়। এসময় রাগের মাথায় আড়াই বছরের শিশুকন্যা রাইসাকে আছাড় দেন তার বাবা হুমায়ুন। এতে ঘটনাস্থলেই রাইসার মারা যান। এই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুর মৃত্যুর পরে বাড়ি থেকে পালিয়েছেন হুমায়ুন।
জিএম




