পাবনায় বাস উল্টে খাদে, নিহত ৩

আরটিভি অনলাইন রিপোর্ট, পাবনা

বুধবার, ১৯ এপ্রিল ২০১৭ , ০১:২৬ পিএম


পাবনায় বাস উল্টে খাদে, নিহত ৩

পাবনায় যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। 

বিজ্ঞাপন

বুধবার সকাল দশটার দিকে আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

আতাইকুলা থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, কাশিনাথপুর থেকে পাবনাগামী যাত্রীবাহী বাসটি মধুপুর নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। পরে ঘটনাস্থলে ১ জন মারা যায়। পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর আরো ২ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আহত ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।

আর/এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission