চট্টগ্রামে ৫২ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৫

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭ , ০৩:১৬ পিএম


চট্টগ্রামে ৫২ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৫

চট্টগ্রামে আলাদা দুটি অভিযান চালিয়ে ৫২ হাজার পিস ইয়াবাসহ দুই নারী ও তিন পুরুষকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোরে সীতাকুণ্ড উপজেলার দারোগার হাট এলাকায় অভিযান চালিয়ে ৪২ হাজার  এবং চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দীন বাজার থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মিমতানুর রহমান আরটিভি অনলাইনকে জানান, ভোরে সীতাকুণ্ড উপজেলার বড় দারোগার হাট এলাকায় একটি পণ্য বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৪২ হাজার ইয়াবাসহ ট্রাক চালক মো. সাইদুল শেখ ( ২৭), মো. টিটু শেখ (২১) ও মো. জনি (২২) নামে তিন জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মিমতানুর আরো জানান, এর আগে বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানার রিয়াজউদ্দীন বাজার এলাকার ১০ হাজার পিস ইয়াবা নিয়ে অবস্থান করার সময় রুবিয়া বেগম (৪০) ও গুলবাহার বেগমকে (৪৫) আটক করে র‌্যাব-৭।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission