কলেজ ক্যাম্পাসে টিকটক–লাইকির ভিডিও ধারণ বন্ধে বিজ্ঞপ্তি

আরটিভি নিউজ

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ , ০৭:৪৫ পিএম


কলেজ ক্যাম্পাসে টিকটক–লাইকির ভিডিও ধারণ বন্ধে বিজ্ঞপ্তি

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া টিকটক, লাইকি, বিগো লাইভসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ভিডিও ধারণ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ প্রশাসন।  

বিজ্ঞাপন

বুধবার(১৫ সেপ্টেম্বর)কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলেজ ক্যাম্পাসে মুঠোফোন, ক্যামেরা কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় কলেজ প্রশাসন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে করোনার প্রকোপের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালে টিকটক, লাইকিসহ অ্যাপভিত্তিক কিছু অনলাইন মাধ্যমে শিক্ষার্থীদের নেতিবাচক তৎপরতা সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অ্যাপ ব্যবহারে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা নষ্ট হচ্ছে। তাই শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম বলেন, দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরেছে। এমন পরিস্থিতিতে তারা যেন নেতিবাচাক দিকে প্রভাবিত না হয়, সেটি নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কলেজ ক্যাম্পাসে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে কেউই যেন বিনা অনুমতিতে ভিডিও ধারণ করতে না পারে, সে জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে গণমাধ্যম এর আওতার বাইরে থাকবে। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

এমএন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission