চট্টগ্রামে ট্রাকচাপায় কেন্দ্রীয় ছাত্রদল নেতার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ১৭ মে ২০১৭ , ১০:৩৪ পিএম


চট্টগ্রামে ট্রাকচাপায় কেন্দ্রীয় ছাত্রদল নেতার মৃত্যু

চট্টগ্রামে  ট্রাকচাপায় পড়ে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেলের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরের চকবাজার বাদশা মিয়া সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর  ট্রাকটি আরেকটি প্র্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় ।

স্থানীয়রা জানান, জালাল উদ্দিন সোহেল চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের বাসায় গিয়েছিলেন। বাসা থেকে ফেরার পথে  রাস্তা দিয়ে হাটার সময় ট্রাকটি গায়ের ওপর উঠে যায়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, জালালসহ তিনজন বাদশা মিয়া সড়কের আমার বাসায় এসেছিলেন। কিছুক্ষণ থাকার পর বাসা থেকে বের হয়। গোলপাহাগের দিকে যাওয়ার সময় একটি সিমেন্ট বোঝায় ট্রাক জালালকে চাপাদিলে জালাল গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার  করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জালালকে নিহত ঘোষণা করেন।

জালাল উদ্দিন সোহেল ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক বলেও জানান বিএনপির এই নেতা।

বিজ্ঞাপন

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল হুদা আরটিভি অনলাইনকে জানান, বাদশা মিয়া সড়কে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি জালাল উদ্দিন সোহেল গায়ে উঠে গেলে নিহত তিনি। ট্রাকটি আরেকটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও প্রাইভেট কারের চালক পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা যায়নি। তবে গাড়ি দু’টি আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission