ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১১:১১ এএম
আহতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস সদস্যরা। ছবি: আরটিভি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) ভোররাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আতুল গাজী (২৭) ও ইফরাত হোসেন (২৬)। তাদের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা যায়, তারা মাওয়া ঘাটে ঘুরতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে যে, শ্রীনগর উপজেলার সমষপুর ব্রিজের ওপর মাওয়ামুখী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।

আরও পড়ুন

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানো উচিত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ 
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
সড়ক দুর্ঘটনায় আহত হাবিপ্রবির শিক্ষার্থী সেই জিতু মারা গেছেন